হেমতাবাদে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী “ফিনান্সিয়াল ইনক্লুসন”

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মে:
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই ভয়াবহ অতিমারি পরিস্থিতি সামাল দিতে এবং গ্রাম থেকে শহর সর্বত্র সচেতনতার প্রচারে এগিয়ে এসেছে জেলার সবকটি স্বেচ্ছাসেবী সংগঠন। অতিমারি করোনাকে রুখতে বদ্ধপরিকর স্বেচ্ছাসেবী সংস্থগুলো তাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকেও। করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবারে উদ্যোগী হল ফিনান্সিয়াল ইনক্লুসন নামে এক সংস্থা। ইতিমধ্যে সংস্থার পক্ষ থেকে হেমতাবাদের বিভিন্ন এলাকায় করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করার পাশাপাশি মাস্ক ও স্যানিটাজার বিতরণ করা হচ্ছে। সেই সাথে সচেতনতামূলক বার্তা লেখা লিফলেট পথ চলতি সাধারণ মানুষের মধ্যে বিলি করছেন সংগঠনের সদস্যরা।

সংস্থার সদস্য ধনঞ্জয় পাল বলেন, এই মূহুর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষকে সচেতন করতে তাই সংস্থার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *