আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: এবছর ৭৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে ভারত তার স্বাধীনতা। তাই এ বছর অমৃত মহোৎসব পালন হতে চলেছে গোটা দেশজুড়ে। বিশ্বের বৃহত্তম পরিষেবা রেল, আর সেই রেল এই ৭৫ তম অমৃত মহোৎসবকে পালন করতে উদ্যোগী হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শাখার রেল এই অমৃত মহোৎসব পালন করছে গত একমাস ধরে। এই এক মাস ধরে মহোৎসবে নানারকম কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে যেমন নেওয়া হয়েছে বৃক্ষ রোপণ কর্মসূচি তেমন রাখা হয়েছে জল সংরক্ষণের ব্যবস্থা।

এই মহোৎসবের অন্যতম উদ্দেশ্য হিসেবে ভারতের জন্য যারা জীবন দিয়েছে সে রকম স্বাধীনতা সংগ্রামীদের সম্বর্ধনা জানাতে উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। এদিন মেদিনীপুর শহরের চার পরিবারকে যাদের বাবা এই স্বাধীনতার সংগ্রামী ছিলেন এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সেরকম চার পরিবারকে সম্বর্ধিত করল রেল। আর তাতেই খুশির হওয়া জঙ্গলমহলে। রেল আধিকারিকদের পাশাপাশি এই সম্বর্ধনা পেয়ে খুশি সংগ্রামী পরিবারের সদস্যরা।উপস্থিত ছিলেন রেল আধিকারিক বরুণ কুমার বেহারা, ভূপেন্দ্র কুমার যাদব প্রমুখ।

