মেদিনীপুরে শালবীথির উদ্যোগে অক্সিজেন ব্যাঙ্ক পরিষেবার উদ্বোধন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুন: কোভিড রোগীদের সাহায্যে কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুরের শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ‍্যোগে দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও মিনি অক্সিজেন কন্টেনার দিয়ে শুরু হল অক্সিজেন ব্যাঙ্ক পরিষেবা। পাশাপাশি কোভিড রোগীদের জন‍্য পাঁচটি পালস অক্সিমিটার, কোভিডের ওষুধ, এন নাইন্টিন মাস্ক, স‍্যানিটাইজার, সাবান বিতরণ করা হল এই পরিষেবার অংশ হিসেবে। বৃহস্পতিবার মেদিনীপুর ‌শহরের রবীন্দ্র নিলয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার সূচনা করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার।

শালবীথি পরিবার গত বছরের মত এবছরেও কোভিড রোগীদের পাশে থেকে নিরন্তর পরিষেবা দিয়ে চলেছে। বর্তমান পরিস্থিতিতে তারা একটি অক্সিজেন ব‍্যাঙ্ক করার পরিকল্পনা নেন, তাঁদের লক্ষ্য ছিল হোম কোয়ারেনটাইনে থাকা রোগীদের ও দরিদ্রসীমার নীচে বসবসকারী মানুষদের অক্সিজেনের প্রয়োজন হলে তাদের বিনে পয়সায় অক্সিজেন, কোভিডের ওষুধ, মাস্ক, স‍্যানিটাইজার পৌছে দেওয়া। সেই পরিকল্পনার বাস্তব রূপ দিতে এদিনের এই প্রয়াস। তাদের এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে “বিবেক পথে পরিবার”-এর সম্পাদক সমর কুমার দাস ও নন্দিতা জয়রামনের সাহায‍্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন “মুক্তি” শালবীথি সংগঠনকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর, কোভিডের ওষুধ, অক্সিমিটার ইত‍্যাদি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

শালবীথি’র সম্পাদিকা রীতা বেরা তাদের ধন‍্যবাদ জ্ঞাপন করেন। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল সহ উপস্থিত বিশিষ্টজনেরা এবিষয়ে শালবীথিকে সবরকম সাহায‍্যের আস্বাস দেন। শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের পক্ষ থেকে দুটি ফোন নং প্রকাশ করে মেদিনীপুর শহরবাসীকে পরিষেবা গ্রহণে ওই নম্বর গুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন নং গুলি হল – ৭০০১৩১১৭৮৪ (রীতা বেরা) ৩৭৮৪৪৯৪৪২২ (কৃষ্ণা চ্যাট্টার্জি)।

এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ‍্যে উপস্থিত ছিলেন গৌতম চক্রবর্তী, চন্দন রায়, গৌতম ভকত, সুব্রত মহাপাত্র, লক্ষণ চন্দ্র ওঝা, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, জয়ন্ত মাইতি সহ আরও অনেকে।

শালবীথি অর্গানাইজেশনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা, মৌসুমী চক্রবর্তী, দীপান্বিতা খান, কৃষ্ণা চ‍্যাটার্জি, পম্পি খামরই, রুমা মন্ডল, রীতিশা বেরা প্রমুখ। এদিনের অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রধান অতিথি সুব্রত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *