বেপরোয়া! পুলিশের বাইকের সঙ্গে সিভিক পুলিশের স্কুটির মুখোমুখি সংঘর্ষ, রান্নাঘাটে আহত ২ সাইকেল আরোহী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ মে:
বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ৪ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ রানাঘাট থানার আনুলিয়া জগপুর রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাগাম ছাড়া গতিতে বেশকিছু চালকরা তাদের বাইক চালাচ্ছেন। অথচ প্রশাসনের এবিষয়ে কোনও হেলদোল নেই। রাস্তায় পথ চলতি মানুষজন ভয়ে আতঙ্কগ্রস্থ।

বৃহস্পতিবার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পটল বাগানের কাছে একটি স্কুটি পায়রাডাঙ্গার দিক থেকে আসছিল আর অন্যদিকে রানাঘাট থেকে নন্দীঘাটের দিকে একটি আরটিআর মোটর বাইক যাচ্ছিল। হঠাৎই ওই স্কুটিটি দুটি পথ চলতি সাইকেল আরোহীকে ধাক্কা মেরে অন্য একটি মোটর বাইককে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে। খবর দেওয়া হয় রানাঘাট থানার পুলিশকে।সুত্রের খবর, স্কুটির চালক একজন সিভিক পুলিশ। অপর দিকে আরেকটি মোটর বাইকের চালক পুলিশে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *