সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ নভেম্বর: আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিমলাপালে চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়। সিমলাপাল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, স্বেচ্ছাসেবী সংস্থা সাইট সেভার্স ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে লায়ন্স ভিসন হাসপাতাল নামাঙ্কিত হাসপাতালের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষানুরাগী চিত্তরঞ্জন ভট্টাচার্য। লায়ন্স ক্লাবের প্রাক্তন ইন্টারন্যাশনাল গভর্নর বিষ্ণু বাজোরিয়া, সিমলাপাল থানার ভারপ্রাপ্ত অফিসার তাপস দত্ত, বাঁকুড়া ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্দা, বাঁকুড়া লায়ন্স চ্যরিটেবল ট্রাষ্ট -এর সম্পাদক রাজকুমার সুরেকা সিমলাপালের বিডিও অরিজিৎ দাস সহ বহু বিশিষ্ট ব্যাক্তি।

উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়, আজ থেকেই প্রাথমিক চক্ষু পরীক্ষা শুরু হবে।এছাড়াও বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করা হবে।


