Sukanta, BJP, অর্ধসত্য বলে বামেরা ইতিহাস বিকৃত করে, কোন প্রসঙ্গে একথা বললেন সুকান্ত মজুমদার?

আমাদের ভারত, ১৫ নভেম্বর: আজ দলীয় কার্যালয় থেকে বামেদের তীব্র ভাবে আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিরসা মুন্ডার জন্ম বার্ষিকী উপলক্ষে বিজেপির রাজ্য দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। সেখান থেকে বামেদের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তোপ দাগেন তিনি।

অনুষ্ঠানের শুরু থেকে সুকান্ত মজুমদার দাবি করেন, বরাবর অর্ধসত্য কথা বলে ভগবান বিরসা মুন্ডার ন্যারেটিভকে কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে নিজেদের পক্ষে আনতে হয়, সেক্ষেত্রে আমাদের বামপন্থী বন্ধুরা পারদর্শী। তাঁর কথায়, বামেরা অর্ধসত্য বলেন। মনে রাখবেন অর্ধসত্য মিথ্যার থেকে অনেক বেশি ক্ষতিকর। তিনি দাবি করেন, বিরসা মুন্ডার আসল বক্তব্যই বাদ দেওয়া হয়েছে। তাঁর কটাক্ষ, ইতিহাস বিকৃত করার ক্ষেত্রে বামপন্থীদের মতো দক্ষ আর কেউ নেই।

এরপর বামপন্থীদের লেখা বিভিন্ন বইয়ের বিষয়বস্তু নিয়েও প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, রাজনৈতিক একচোখা দৃষ্টিভঙ্গি থেকেই এই ধরনের বই লেখা হয়েছে। তিনি বলেন, বামপন্থীদের লেখা বই পড়ে কোনো কাজের কাজ হবে না, বরং সেই বই পড়া মানে নিজেদেরই কবর খোঁড়ার সমান কাজ।

বিরসা মুন্ডার মত আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত ইতিহাস আড়াল করে বামপন্থীরা প্রকৃত ইতিহাস আড়াল করে। বামপন্থীরা পাঠ্য বই ও সাহিত্যে একপেশে তথ্য তুলে ধরেছে বলেও দাবি বিজেপি নেতৃত্বের।

বিজেপি রাজ্য দপ্তর থেকে বামেদের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের এই কড়া বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন ঝড় উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *