অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জুন:
ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হানা লেগেই রয়েছে। জঙ্গলে খাবারের আকাল। খাবারের সন্ধানে সাতসকালেই লোকালয়ে প্রবেশ করলো গজরাজ। ঘুম থেকে উঠে ঘরের সামনে দাঁতালকে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্ৰামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দলছুট দাঁতালটি খবারের খোঁজে পাতিনা গ্ৰামের বেশ কিছু চাষের জমিতে তাণ্ডব চালায়। হটাৎ করে লোকালয়ে হাতি প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। পরে গ্রামবাসীরা দাঁতালটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করার পর জঙ্গলে দিকে চলে যায়।


