আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় গোপীবল্লভপুরের ৫ ক্ষুদের ঘরে এল ৭টি পদক

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১জুলাই:
খেলাধূলাতে ক্রমস এগিয়ে চলেছে ঝাড়গ্রাম জেলা।কলকাতার নেতাজি ইণ্ডোর সেটডিয়ামে আয়োজিত সপ্তম ক্যারাটে চাম্পিয়ানশিপ ২০২৩ প্রতিযোগিতায় গোপীবল্লভপুরের প্রতিযোগিরা পেলেন বড়সড় সাফল্যে।

জাপানিস ক্যরাটে অ্যাকাডেমি অফ গোপীবল্লবপুর প্রতিযোগিতায় পাঁচজন প্রতিযোগী অংশ নিয়ে মোট সাতটি পদক ঘরে তুলে গোপীবল্লভপুর তথা জঙ্গলমহলের মুখ উজ্জ্বল করেছে। পুরুষ ৭ কাতা বিভাগে সৌম্যদীপ বাড়ি সোনা, পুরুষ ৯ কাতা ও কুমিত বিভাগে দীপেন্দ্রনাথ সাউ সোনার পদক পান, মহিলা ৯ কুমিত বিভাগে প্রত্যুষা মল্লিক সোনা ও কাতা বিভাগে ব্রোঞ্জ পদক পান।মহিলা ১১ কাতা বিভাগে শ্রেয়শ্রী বাড়ি রুপোর পদক পান। পুরুষ ১৩ কাতা বিভাগে অভিজিৎ মাদুলি রুপোর পদক পান। গোপীবল্লভপুরের জাপানিস ক্যরাটে অ্যাকাডেমি অফ অ্যাসোসিয়েশনের সুমন বেরা, সঞ্জয় মাদুলি এদের প্রশিক্ষণ দিয়েছেন।

শ্রেয়সী ও সৌম্যদীপের বাবা পেশায় স্কুল শিক্ষক দীপক কুমার বাড়ি বলেন, গত বছরের পর এ বছরও আমার ছেলে মেয়ে এই পুরস্কার পাওয়ায় আমার পরিবার পরিজন এলাকার মানুষজন খুব খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *