পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: সাত সকালেই পাট ক্ষেতের মধ্যে থেকে এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার অন্তর্গত ইড়পালা গ্রামপঞ্চায়েতের জয়বাগে।
প্রাথমিকভাবে জানাগেছে, মৃতের নাম সঞ্জয় করণ, বয়স প্রায় ৪৬ বৎসর। বাড়ি ওই এলাকারই জয়বাগ গ্রামে। অভিযোগ, রবিবার গভীর রাতে কেউ বা কারা সঞ্জয়কে খুন করে পাটজমিতে ফেলে দিয়েছে। ঘটনাস্থলে ইতি মধ্যেই পৌঁছেছে ঘাটাল থানার পুলিশ। দেহ পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত সত্য জানা যাবে।

তবে মৃতের পরিবারের দাবি, এ মৃত্যু রাজনৈতিক খুন। এবার নির্বাচনে মৃত সঞ্জয় বাম প্রার্থী সুব্রত করণের এজেন্ট ছিলেন। রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন সঞ্জয়।

