জে মাহাতো, মেদিনীপুর, ২০ মে:
করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী কেন্দ্রীক ফেসবুক গ্রুপ ছত্রছায়া। গড়বেতা ব্লকের সাতবিন্ধা এলাকার একটি গ্রামে করোনা সংক্রমণের খবর পান ছত্রছায়ার কর্ণাধার নতুন ঘোষl জানতে পারেন ওই গ্রামে কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা অবস্থায় নারায়ণ মন্ডল নামে ষাট বছরের এক ব্যক্তি মারা গেছেন। ওখানে স্যানিটাইজ করা খুব দরকার, মানুষজন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।নিজেদের পূর্ব নির্ধারিত কর্মসূচি করোনা সচেতনতা শিবির ও মাস্ক বিতরণ শেষ করে টিম ছত্রছায়া পৌঁছে যায় শালবনী থেকে ২৭ কিমি দূরে অবস্থিত সাতবিন্ধা গ্রামে।

সেখানে মৃতব্যক্তির ঘর ও পাশ্ববর্তী এলাকা স্যানিটাইজ করার পাশাপাশি মৃত ব্যক্তির পরিবার ও গ্রামবাসীদের করোনা ভীতি দূর করতে সচেতনতার বার্তা দেন।
করোনার কোনও রকম উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্রে টেস্ট করিয়ে নেওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাবার পরামর্শ দেন। যেকোনো প্রয়োজনে টিম ছত্রছায়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন। এদিন টিম ছত্রছায়ার সাথে ছিলেন নুতন ঘোষ, অনিন্দ্য বসু চৌধুরী, রাজীব পাল,জয়ন্ত মন্ডল, তাপস মন্ডল,সুমন ব্যানার্জি।

