যে দল, যে নেতা সারা বছর পাশে থাকেন তাকেই ভোট দিন, নোয়াপাড়ায় বললেন সাংসদ দেব

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৯ এপ্রিল:
“আমি আমার দল তৃণমূলকে–ই ভোট দিতে হবে সেটা বলতে এখানে আসিনি। আমি শুধু বলবো, যে দল, যে নেতা আপনাদের পাশে সারা বছর ছিল আর সারা বছর থাকবে তাকে ভোট দেবেন আপনারা– এই কথাই বলতে এসেছি। কারন ভোট দেওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার।”
আজ উঃ ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মঞ্জু বসুর হয়ে প্রচারে এসে এই ভঙ্গিতে ভোট চাইলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)।

এই জনসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ বছরের কাজের ও প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তিনি এদিন বলেন, “আমি ভোট চাইতে আসিনি আমি আপনাদের আশির্বাদ চাইতে এসেছি কারন আপনাদের আশির্বাদ থাকলে যেকোনো ভোটেই জয় লাভ করা সম্ভব হয়। আমি যেদিন থেকে ভোটের প্রচার শুরু করেছি সেদিন থেকেই কোনো দলের জন্য ভোট চাই না বা কোনো দল সম্পর্কে খারাপ কথা বলি না, বা কোনও দলকে ছোট করি না। প্রত্যেকটি দলের পরিচয় তাদের কাজ তাদের কর্মীরা।”

ধর্ম এবং মনুষ্যত্ব সম্পর্কে দেবের বক্তব্য, ধর্ম জিতলে নাকি মনুষত্ব হেরে যাবে। আর মানুষ জিতলে ধর্ম বেচে থাকবে। বাংলা বেচে থাকবে বাংলার প্রতিটা মানুষ বেচে থাকবে।
বিজেপির নাম না করে বলেন, ধর্মের রাজনীতি যারা করেন তাদের হাত শক্ত করবেন না। চোখ খুলে দেখবেন দিদির কাজ আর দিদির উন্নয়ন। তাই কানে শুনে না, চোখ খুলে দিদির করা উন্নয়ন দেখে ভোট দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *