আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত কাশিমনগর ও নলবাটা সংলগ্ন এলাকায় ফুচকা খেয়ে অসুস্থ হলেন প্রায় ১৪২জন। অসুস্থ সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে গ্রামের বাসিন্দারা এক ফুচকা বিক্রেতার কাছ থেকে এই ফুচকা খান। তারপর থেকেই সবার পেটে যন্ত্রণা শুরু হয়। বুধবার সকাল থেকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ও ডোমকল মহকুমা হাসপাতালে মোট ১৪২জনকে ভর্তি করা হয়েছে চিকিৎসা জন্য। ফুচকায় বিষক্রিয়া জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান চিকিৎসকদের। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা হাসপাতালে যান চিকিৎসা জন্য তদবির করতে।


