বহরমপুরে তৃণমূল কর্মী বাড়িতে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল, গুরুতর আহত মা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ আগস্ট: মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তৃণমূল কর্মী প্রবীর ঘোষের বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণ ফলে উড়ে যায় বাড়ির ছাদ। এই ঘটনায় প্রবীর ঘোষের মা গুরুতর জখম হয়েছেন। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, বহরমপুরের বানজেটিয়া বেলতলা এলাকার বাসিন্দা প্রবীর ঘোষ এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি জমি কেনা-বেচার ব্যবসা সাথে যুক্ত। গতকাল রাতে হঠাৎ প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের উৎস স্থল খুঁজতে ছুটে আসেন এলাকার লোকজন। তারা আতঙ্কিত হয়ে দেখেন প্রবীর ঘোষের ঘরের চাল উড়ে গেছে, তার মা গুরুতর আহত হয়ে পড়ে রয়েছেন। উপস্থিত লোকজন আতঙ্ক কাটিয়ে উঠে প্রবীর ঘোষের মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। অভিযোগ, প্রবীর ঘোষ বাড়িতে প্রচুর বোমা মজুত করে রেখে ছিলেন। জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তি কি কারনে বাড়িতে তাজা বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রবীর ঘোষের মা বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *