অশোকনগরে বিজেপির পতাকা লাগাতে বাধা, কর্মীদের মারধর, প্রতিবাদে রাস্তা অবরোধ, থানা ঘেরাও

সুশান্ত ঘোষ, হাবড়া, ৩১ মার্চ:  বিজেপির দলীয় পতাকা লাগাতে বাধা দেওয়া এবং বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল ও আইএসএফের 
দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার 
অশোকনগর বিধানসভা কেন্দ্রের মানিকতলা ও খৌদেলপুরএলাকায়। মারধরের ঘটনায় বিজেপির দুই কর্মী আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে অশোকনগর এলাকায় তিন জায়গায় রাস্তা অবরোধ ও থানা ঘেরাও করে বিজেপি।

স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ  বিজেপি কর্মীরা খৌদেলপুর এলাকায় দলীয় পতাকা 
লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূল ও আইএসএফ আশ্রিত কয়েকজন দুষ্কৃতী বিজেপি কর্মীদের পতাকা গালাতে বাধা দেয়। তাঁদের দলীয় পতাকা হাত থেকে কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

ঘটনার কথা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে অশোকনগর মানিকতলা এলাকা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বেশ কয়েক জায়গায় টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা। থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।

বিজেপি কর্মীদের অভিযোগ,  এলাকায় কয়েকজন 
বিজেপি সমর্থক পতাকা লাগাচ্ছিলেন সে সময় তাদের 
উপরে চড়াও হয় তৃণমূল ও আইএসএফ এর কিছু  সমর্থক। 
অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা 
চক্রবর্তী নেতৃত্বে যশোর রোড অবরোধ করা হয়। মানুষের সমস্যার কারণে আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *