বনগাঁয় প্রতিমা বিসর্জনে চলল শব্দ বাজির তান্ডব

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৮ অক্টোবর: বাজির বিষয়ে সুপ্রিমকোর্ট, কলকাতা হাইকোর্ট, জাতীয় পরিবেশ আদালতের রায় থাকা সত্বেও সমস্ত জায়গা থেকে উঠে এলো শব্দ বাজি ফাটানোর ফোয়ারা। রবিবার রাতেও সেই ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পাশে। টানা তিন ঘন্টা ধরে চলল শব্দ বাজির হটস্পট।

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে বনগাঁ থানার ইছামতী নদীর ঘাটে দুর্গাপ্রতিমা নিরঞ্জনের আসে দলে দলে বিভিন্ন ক্লাব। আর সেই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে টানা তিন ঘন্টা ধরে চলল শব্দ বাজির তাণ্ডব। পুলিশের সামনেই ঘন্টার পর ঘন্টা চলল বাজি ফাটানো। বনগাঁ থানার সামনে এহেন ঘটনা নিয়ে ক্ষুব্ধ শহরের বাসিন্দারা। শব্দবাজির তাণ্ডবে নাজেহাল হয়ে পরে স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রায় থানার মধ্যে এই ভাবে শব্দ বাজি ফাটানো? আইন বলে কিছু নেই? পুলিশ কী করছে? কাকে অভিযোগ জানাব আমরা? যেখানে বাজির বিষয়ে সুপ্রিমকোর্ট, কলকাতা হাইকোর্ট, জাতীয় পরিবেশ আদালতের রায় থাকা সত্ত্বেও এই ভাবে শব্দ বাজি ফাটানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *