ক্ষীরপাইয়ে আগুনে ভস্মীভূত বাড়ি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: ক্ষীরপাই পৌরসভার সাত নং ওয়ার্ডে মঙ্গলা দোলইয়ের বাড়িতে হঠাৎ শুক্রবার গভীর রাতে আগুন লাগে। মূক ও বধির মঙ্গলা দোলইকে সরকারি প্রকল্প থেকে বেশ কয়েক বৎসর আগে বাড়ি দেওয়া হয়। সেই বাড়িতেই গতকাল গভীর রাতে আগুন লাগে বলে জানা গেছে। প্রচন্ড আগুনের তাপে ঘুম ভাঙলে তিনি দেখেন বাড়িতে আগুন লেগেছে।

চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা বেরিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ও বাড়ির ভেতর থেকে মঙ্গলা দোলই ও শীতল দোলইকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। বাড়িতে থাকা গরু, ছাগল, মুরগি সব পুড়ে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *