আমাদের ভারত, হুগলী, ৫ ডিসেম্বর: শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর হাউজিং কমপ্লেক্সে পর পর তিনটি আবাসনে চারটি ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার গয়না ও দামি সামগ্রী চুরি করে উধাও চোরেরা। এরপরই খবর যায় শ্রীরামপুর থানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই আবাসনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
অন্যদিকে দুঃসাহসিক এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা। তারা জানান, আবাসন গুলিতে তালা লাগানো ছিল। ওইসব পরিবারগুলি ঘুরতে যাওয়ায় বন্ধ ছিল ফ্ল্যাটগিলি। এই সুযোগে হাত সাফাই করে পালায় চেরেরা। ফ্ল্যাটের তালা ভেঙ্গে ঘরে রাখা লোহার আলমারির তালা ভেঙ্গে তাতে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয় যায় চোরেরা। পুলিশের অনুমান, শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে।

প্রভা মেহতা নামে বৃদ্ধা জানান, তিনি ২৩ বছর ধরে বসবাস করছেন। এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। একের পর এক ফ্ল্যাটে পরিকল্পিতভাবে চুরি হয়েছে।
এদিকে অপর এক ব্যক্তি রঞ্জিত কুমার আর্য জানান, তিনি তার পুরো পরিবার নিয়ে সল্টলেকে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন, সকালে তিনি খবর পান তার ফ্ল্যাটের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। মনে হচ্ছে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে। কমপ্লেক্সের প্রধান ফটকে নিরাপত্তারক্ষী থাকার পরেও এই চুরির ঘটনায় কমপ্লেক্স ও আশপাশের এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।

