ধর্মীয় ভাবাবেগে আঘাত! ডেঙ্গু ম্যালেরিয়ার মতো সনাতন ধর্মকেও নির্মূল করা প্রয়োজন, স্ট্যালিন পুত্রের মন্তব্যে বিতর্কের ঝড়

আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গি ও ম্যালেরিয়া সঙ্গে তুলনা করে এই ধর্মের বিলুপ্তির কথা বলেছেন। তার এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। দাবি উঠেছে, তাকে গ্রেফতার করার। শনিবার চেন্নাইতে তিনি বলেছেন, সনাতন ধর্মের বিরোধিতা নয় সম্পূর্ণ মুছে ফেলা উচিত।

শনিবার চেন্নাইতে সনাতন ধর্মের বিলুপ্তি কনফারেন্সে যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বিরোধী। কিছু জিনিস রয়েছে যার বিরোধীতা নয়, সম্পূর্ণ নির্মূল করা উচিত। আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না, আমাদের এগুলি দূর করতে হয়। একইভাবে সনাতন ধর্মকেও মুছে ফেলা উচিত।

তার এই মন্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবি তোলা হয়েছে। উদয়নিধির বক্তব্যের বিরোধিতা করে দিল্লি পুলিশের কাছে মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছেন, “রাহুল গান্ধী মহব্বত কি দুকানের কথা বলেন। কিন্তু কংগ্রেসের জোট সঙ্গী ডি এম কের উত্তরসূরী সনাতন ধর্ম মুছে ফেলার কথা বলছেন। তারা চুপ। কংগ্রেস নিশ্চুপ থাকা আসলে এই গণহত্যার আহ্বানকে সমর্থন করা। ইন্ডিয়া জোটকে যদি সুযোগ দেওয়া হয়, তবে ওরা সহস্র বছরের সভ্যতা যা ভারত নামে পরিচিত তাকেও ধ্বংস করে দেবে।”

এদিকে বিতর্ক শুরু হতেই পাল্টা জবাব দিয়েছেন স্ট্যালিনের পুত্র। তিনি লিখেছেন, “যারা সনাতন ধর্ম অনুসরণ করেন তাদের গণহত্যার কথা কখনো বলিনি আমি। সনাতন ধর্ম হলো এমন এক আদর্শ যার জাত ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করে। সনাতন ধর্মকে উৎখাত করার অর্থ হলো মানবতা ও সাম্যকে তুলে ধরা। আমি নিজের মন্তব্যে অনড় থাকছি। যারা সনাতন ধর্মের জন্য ভুক্তভোগী তাদের হয়ে আমি কথা বলছি”।

তিনি আরো বলেন, “আমি পেরিয়ার ও আম্বেদকরের লেখনি প্রমাণ স্বরূপ পেশ করতে পারি যা সনাতন ধর্ম ও সমাজে নেতিবাচক প্রভাব নিয়ে গবেষণা করেছে। আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশটি আবারও তুলে ধরছি। আমার বিশ্বাস করোনা ভাইরাস, ডেঙ্গি ও ম্যালেরিয়ার মত সনাতন ধর্ম সামাজিক নানা অন্যায় অবিচারের জন্য দায়ী।”

5 thoughts on “ধর্মীয় ভাবাবেগে আঘাত! ডেঙ্গু ম্যালেরিয়ার মতো সনাতন ধর্মকেও নির্মূল করা প্রয়োজন, স্ট্যালিন পুত্রের মন্তব্যে বিতর্কের ঝড়

Leave a Reply to Stainless steel cable routes labels Cancel reply

Your email address will not be published. Required fields are marked *