আমাদের ভারত, ১১ জুলাই:”কমবেশি আমরা সকলেই হিন্দুদের বংশধর। হিন্দুত্বই জীবনের একমাত্র রাস্তা। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর অসমেও শীঘ্রই লাভ জিহাদ আইন আনার কথা ঘোষণা করতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট মন্তব্য হিন্দুত্ব জীবনের পন্থা।
হেমন্ত বিশ্বশর্মা বলেন,”আমি বা অন্য কেউ কিভাবে হিন্দুত্বকে রুখতে পারি? এটা যুগের পর যুগ ধরে চলে আসছে, আমরা সকলেই হিন্দুদের উত্তরসূরী। হিন্দুত্ব শুরু হয়েছে আজ থেকে ৫ হাজার বছর আগে তাই এভাবে এটাকে আটকানো যায় না।
লাভ জিহাদ আইন আনার প্রসঙ্গে তাঁর মত, হিন্দু হোক বা মুসলিম, কোনও পুরুষই যাতে ছলনার আশ্রয় নিয়ে ধর্ম গোপন বা তথ্য গোপন করে বিয়ের নামে কোনও নারীকে প্রতারণা না করতে পারে তা নিশ্চিত করতে কড়া আইন আনবে অসম সরকার।
বিয়ের নামে যেকোনো ধরনের প্রতারণাই যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে কড়া আইন হবে অসমে। মুখ্যমন্ত্রীর দাবি এই নতুন আইনে হিন্দু, মুসলিম সবার উপরে সমান ভাবে প্রযোজ্য হবে।
প্রসঙ্গত উল্লেখ্য হিমন্ত কিছুদিন আগেই বলেছিলেন রাজ্যের অভিবাসী মুসলিমদের সঠিকভাবে পরিবার পরিকল্পনা করতেই হবে। এক্ষেত্রে তার সরকার সংখ্যালঘুদের সঙ্গে কাজ করতে চায়। তিনি মন্তব্য করেছিলেন মুসলিমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে কামাখ্যা মন্দিরের জমি জবর দখল হয়ে যেতে পারে।

