ঝাড়গ্রাম বিধানসভা এলাকার প্রতিটি মানুষের টিকাকরণ না হওয়া পর্যন্ত তিনি করােনার টিকা নেবেন না: বিধায়ক বীরবাহা হাঁসদা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ জুন: ঝাড়গ্রাম বিধানসভা এলাকার প্রতিটি মানুষের টিকাকরণ না হওয়া পর্যন্ত তিনি করােনার টিকা নেবেন না, সাফ জানিয়ে দিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক বীরবাহা হাঁসদা। তার বক্তব্য, যাদের ভােটে তিনি জিতে এসেছেন সেই মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত তার। ভােট প্রচারে বীরবাহা নিজের বিধানসভা এলাকায় ব্যাপক সাড়া পেয়েছিলেন। প্রচারে তার মূল ইস্যু ছিল, জিতে এলে মানুষের পাশে দাঁড়াবেন। কথা রেখেছেন তিনি। করােনার বিরুদ্ধে প্রথম থেকেই তিনি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে ভোটের লড়াইয়ে থাকা বিজেপি নেতাদের পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। তবে তিনি মনে করেন যাদের ভােটে তিনি আজ বিধায়ক ও মন্ত্রী সেই মানুষের টিকাকরণ আগে প্রয়ােজন। মন্ত্রী হিসাবে আগে টিকা পেতেই পারেন তিনি, কিন্তু সেই সুবিধা নিতে নাজার বীরবাহা হাঁসদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *