আমাদের ভারত, ১ জুলাই: চিকিৎসক দিবসে
চিকিৎসকদের এক্স-বার্তায় শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার প্রধানমন্ত্রী লিখেছেন, “চিকিৎসক দিবসে শুভেচ্ছা। এটি আমাদের স্বাস্থ্যসেবার নায়কদের অবিশ্বাস্য উৎসর্গ এবং সমবেদনাকে সম্মান করার একটি দিন। তাঁরা উল্লেখযোগ্য দক্ষতার সাথে সবচেয়ে দুরূহ নানা জটিলতা নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের সরকার ভারতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করতে এবং চিকিৎসকরা তাঁদের প্রাপ্য যাতে সম্মান পান, তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে চিকিৎসক দিবসে চিকিৎসকদের শুভেচ্ছা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার এক এক্স বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “চিকিৎসক দিবসে শুভেচ্ছা। এ দিন চিকিৎসকদের দেওয়া নানা পরিষেবা মনে পড়ে। যাঁরা দরিদ্রদের সেবা করাকে নিজেদের জীবনের উদ্দেশ্য করে তুলেছেন, তাঁদের সম্মানিত করে।
এই উপলক্ষ্যে আমি অটল অঙ্গীকারের সাথে মানবতাকে রোগ, ব্যথা এবং মৃত্যু থেকে রক্ষা করার জন্য তাঁদের প্রচেষ্টায় তাঁদের প্রণাম জানাই।”

