অযোধ্যা পাহাড়ে হাতির হানায় মৃতার পরিবারের হাতে সরকারি সাহায্য পৌঁছল

সাথী দাস, পুরুলিয়া, ৩ জুলাই: হাতির হানায় মৃতার পরিবারের হাতে আড়াই লক্ষ টাকার চেক তুলে দিল বন দফতর ও আড়ষা থানার পুলিশ। পাশাপাশি হাতির আক্রমণ থেকে বাঁচতে সচেতনতার বার্তা দেন পুরুলিয়া বন দফতরের আধিকারিকরা।

শুক্রবার বিকেলে বন্ধুর সাথে অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় দীপিকা হাঁসদার। তাঁর বাড়ি আড়ষা থানা এলাকায়। আজ মৃতার পরিবারের কাছে গিয়ে সরকারি সাহায্য তুলে দেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্ট এলেই আরও আড়াই লক্ষ টাকা দেওয়া হবে মৃতার পরিবারকে, বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিক দেবাশিষ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *