সরকার সন্ত্রাসের ঘটনা না মানায় রাজ্যে মানবাধিকার কমিশন: দিলীপ ঘোষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: ভোট পরবর্তী সময়ে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিষয়ে খোঁজখবর নিয়ে অভিযোগগুলি যাচাই করতেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা জেলা পরিদর্শনে এসেছেন বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার মেদিনীপুরে আয়োজিত কর্মীসভা থেকে বেড়িয়ে তিনি বলেন, মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের বিষয়টি স্বীকার করে না, সহযোগিতা করে না এবং অভিযোগ নেয় না। তিনি দাবি করেছেন, বিজেপির পক্ষ থেকে যে হাজার হাজার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হয়েছে সেগুলি যাচাই করতেই কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন। এদিন তিনি অভিযোগ করেন, রাজ্যে ভোট পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ ঘরছাড়া ছিলেন, এখনও হাজার খানেক মানুষ  ঘরছাড়া আছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *