প্রচুর আগ্নেয়াস্ত্র সহ ১ অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুলাই: অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য গোপালনগর থানার পুলিশের। ১০ লিটার কোডাইন মিক্সচার সহ সাবির আলি মণ্ডল নামে একজনকে সম্প্রতি গ্রেফতার করেছিল গোপালনগর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার রাতে তার মুরগির ফার্ম থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, দুটি তরোয়াল, একটি দাঁ, ২০ রাউন্ড গুলির খোল, ১৬ রাউন্ড গুলি, তিনটি পিস্তল উদ্ধার করে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালগর থানার সুন্দরপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দিন তিনেক আগে সবির আলি মণ্ডল নামে এক দুষ্কৃতীকে ১০ লিটার কোডাইন কিক্সার সমেত গ্রেফতার করে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে একটি পুলিশের দল সুন্দরপুর এলাকায় সাবিরের মুরগির ফার্ম হাউসে হানা দেয়। সেখান থেকেই উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র, দুটি তরোয়াল, একটি দাঁ, ২০রাউন্ড গুলি, ১৬টি গুলির খোল, তিনটি পিস্তল। তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *