আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ মার্চ: রাস্তার ধারের একটি জঙ্গল থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার। শনিবার সকাল সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুরের সামসেরগঞ্জ থানার কোহেতপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।
কে বা কারা জনবসতি এলাকার মধ্যে জারে বোমা রেখেছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার, রঘুনাথগঞ্জ ও হরিহরপাড়ায়ও বোমা উদ্ধার করা হয়। তারপরেই শনিবার ফের বোমা উদ্ধার করা হল মুর্শিদাবাদে। শনিবার সকালে সামশেরগঞ্জে এই তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

