স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জানুয়ারি: রানাঘাটে নামকরা এক সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার চার অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলো রানাঘাট আদালত।
সূত্রের খবর, গত ২৯ তারিখ রানাঘাট মিশন রোডে একটি সোনার দোকানে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হন চার ডাকাত। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আরও এক ডাকাতের। সেই মামলার শুনানি শেষে বুধবার বিকেলে ধৃত চার ডাকাতকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করতে গিয়ে রানাঘাট ফাস্ট ট্রাক কোর্টের বিচারক ৪ জনকে যাবজ্জীবন
কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

