ভোট শেষ হওয়ার চার দিন পরেও পরিষ্কার হল না স্কুল চত্বর, চারিদিকে ছড়িয়ে করোনা প্রতিরোধের বিভিন্ন উপকরণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ এপ্রিল: দ্বিতীয় দফায় ভোট ছিল চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ আরও আটটি বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয় দফায় এই কেন্দ্রগুলিতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছিল। ভোটের দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের জন্য করোনা প্রতিরোধের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। করোনা বিধি মেনে ভোটারদের জন্য ছিল গ্লাভস, স্যানিটাইজার। ভোটের দিন ব্যবহার করা সেই সব গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে স্কুলের ভেতরে এবং স্কুল চত্বরে। এরকম ছবি দেখা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বিভিন্ন স্কুলে। ১ এপ্রিল সন্ধ্যে ৬:৩০ টায় ভোট শেষ হয়েছে। কিন্তু এতদিন হয়ে গেল এখনও পরিষ্কার হল না স্কুল চত্বরে। উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *