পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: রাজ্যজুড়ে শুরু হয়েছে পথশ্রী ৪ প্রকল্পের কাজ। পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যজুড়ে গ্রামীণ ও শহর এলাকায় ২০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে। এতে রাজ্যের ৩৫ হাজারেরও বেশি গ্রাম ও ১২৮টি পৌর এলাকার মানুষ উপকৃত হবেন। পশ্চিম মেদিনীপুর জেলায় পথশ্রী ৪ প্রকল্পে ৬৫৯ কিলোমিটার রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ৯১২ কিলোমিটার। আজ পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকে পথশ্রী ৪ প্রকল্পের অধীন শিবপুর চক থেকে তিকরপাড়া মেইন রাস্তা পর্যন্ত ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: মনিশ জৈন, অতিরিক্ত মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার; সভাধিপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ; জেলাশাসক, পশ্চিম মেদনীপুর; সহ-সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ; বিধায়ক, মেদিনীপুর সদর; বিধায়ক, দাসপুর; বিধায়ক, খড়্গপুর গ্রামীন; বিধায়ক, কেশিয়াড়ি; বিধায়ক, চন্দ্রকোনা; জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্যগণ, অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ; মহকুমা শাসক, মেদিনীপুর সদর; মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও অন্যান্য অতিথিরা।


