প্রয়াত রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব, মুখ্যমন্ত্রীর শোকবার্তা

আমাদের ভারত, ১১ নভেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব ড. জ্ঞানদত্ত গৌতম শুক্রবার প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। সূত্রের খবর, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায় জানানো হয়েছে, “জ্ঞানদত্ত গৌতমের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন।

১৯৭৭ সালের ব্যাচের আইএএস আধিকারিক জ্ঞানদত্ত গৌতম তাঁর কর্মজীবনে রাজ্যের বিদ্যুৎসচিব, স্টেট ইনফর্মেশন কমিশনার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। সৎ, মিতভাষী ও দক্ষ আধিকারিক জ্ঞানদত্তবাবুকে আমরা চিরদিন মনে রাখব।

তাঁর প্রয়াণ প্রশাসনিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। আমি জ্ঞানদত্ত গৌতমের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *