ফের তৃতীয় বার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে

রাজেন রায়, কলকাতা, ১২ জুলাই: এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মত ‘শেষ হয়েও হইল না শেষ’। একদিকে ৭ বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার জন্য অপেক্ষা করেছিলেন চাকরি প্রার্থীরা। নম্বর সহ ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারপরে যারা সুযোগ পাননি তাদের পুনরায় আবেদন করার সুযোগ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়কেও চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন কয়েকজন প্রার্থী। চলতি সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

গত সপ্তাহেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থিতাবস্থা তুলে নেন। অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দিন কয়েক আগে নিয়োগে স্থগিতদেশ দিয়েছিলেন বিচারপতি। তাঁর নির্দেশ মত নতুন করে প্যানেল তৈরি করলে তিনি নিয়োগে সবুজ সংকেত দেন।

সোমবার কয়েকজন প্রার্থী হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। তাদের অভিযোগ প্যানেল পুরোপুরি স্বচ্ছ নয়। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে। এই সপ্তাহেই হতে পারে মামলার শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *