আমাদের ভারত, কলকাতা, ১১ ডিসেম্বর: মঙ্গলবার থেকে আন্দোলনে নামবে সিঙ্গুরের চাষিরা। শনিবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে এ কথা জানালেন শুভেন্দু অধিকারী।
Bharatiya Janata Kisan Morcha #BJKM delegation led @SuvenduWB, LOP, WBLA indicated to Governor that due to apathy @MamataOfficial to miserable plight of farmers they are forced to start agitation from Dec 14 #Singur.
They presented a representation containing their demands. https://t.co/FUHScGk2HK
রাজ্যপাল টুইটারে একথা জানিয়ে লিখেছেন, “ভারতীয় জনতা কিষাণ মোর্চার প্রতিনিধিদল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। কৃষকদের দুঃখজনক দুর্দশার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতার কারণে তারা ১৪ ডিসেম্বর সিঙ্গুর থেকে আন্দোলন শুরু করতে বাধ্য হচ্ছে। তারা তাদের দাবি সম্বলিত একটি স্মাকলিপি দিয়েছেন।”
এদিন শুভেন্দুবাবুর সঙ্গে রাজভবনে যান বিজেপি-র কৃষক শাখার রাজ্য সভাপতি মহাদেব সরকার-সহ কিছু নেতা।

