আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ ডিসেম্বর: ‘বিজেপি ফাঁপা এবং ভাড়ের দল, তাই ভাড়ামি ছাড়া আর কোনও কাজ নেই। আগামী পুর নির্বাচনের পর এই বিজেপি দলটাকে আর খুঁজে পাওয়া যাবে না,” মন্তব্য হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। পাশাপাশি আগামী দিনেও রাহুল সিনহা ভারতবর্ষের যে কোনও প্রান্তে ভোটে দাঁড়ালে সেখানেও দ্বায়িত্ব নিয়ে তাকে দলবল নিয়ে গিয়ে হারাবো বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন হাবড়া সুপার মার্কেটে অস্থায়ী বস্ত্র হাট উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি ফাঁপা এবং ভাড়ের দল তাই ভাড়ামি ছাড়া আর কোনও কাজ নেই বিজেপির। পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।কলকাতা নির্বাচনে একটি আসনও বিজেপি পাবে না। পাশাপাশি আগামী দিনে গোটা রাজ্যে নির্বাচন হলে তখনও বিজেপির অস্তিত্ব থাকবে না।তাই এখন বিজেপির কাজ হল দিল্লি যে আগে পৌঁছাচ্ছে তাকে পেছন দিক থেকে টেনে নামানোই হচ্ছে বিজেপির কাজ।

