সাথী দাস, পুরুলিয়া, ২২ জুন: পুরুলিয়ার রঘুনাথপুর থানার খাজুরা গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের পচনশীল দেহ উদ্ধার হল। ওই যুবকের নাম নিতাই তন্তুবায়(৩৫)। তিনি দু’দিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ সকালে স্থানীয় বড় বাঁধ নামে ওই পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। এই খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুকুর থেকে দেহটি উদ্ধার করে রঘুনাথপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কীভাবে ওই যুবকের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

