স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩ এপ্রিল:
“ঘরে সবার কিন্তু মা বোন আছে, ভোটটা ভেবে দিবি।” এক ভোটারকে লক্ষ্য করে এই মন্তব্য করছেন নদীয়ার কৃষ্ণনগর উত্তরের তারকা প্রার্থী কৌশানী মুখার্জি। এই বিষয়টি ধরা পড়েছে ভিডিওতে। আর সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় রাজ্য রাজনীতিতে। নিন্দার ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে। অনেকে আবার এই ঘটনায় তাপস পালের ছায়া দেখতে পারছেন কৌশানী মুখার্জির মধ্যে। তাপস পাল ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। একদিন আগে কৌশানির যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতেও তাঁর গলায় ভোটারদের হুমকি দেওয়ার ইঙ্গিত রয়েছে বলে অনেকে মনে করছেন। আর নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় কৌশানী মুখার্জি এক ভোটারকে ডেকে বলছেন, ঘরে সবার কিন্তু মা বোন আছে, তাই ভোটটা ভেবে দিবি। আর এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

যদিও এই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে চিন্তিত নন তৃণমূলের তারকা প্রার্থী। তিনি বলেন, আমি বলতে চেয়েছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনও মা বোন সুরক্ষিত নয়। সেখানে দিনের পর দিন মেয়েরা ধর্ষণের শিকার হয়। সেই কারণেই এ রাজ্যে যেন বিজেপি সরকার যেন না আসে।সেটাই বোঝাতে চেয়েছি কিন্তু বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে।
দেখুন ভিডিও

