বৃষ্টি নামতেই ভাঙ্গন শুরু ভাগীরথী নদীতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ মে:
নদিয়ার শান্তিপুরের বিভিন্ন এলাকায় ভাগীরথী নদিতে বর্ষার শুরুতেই ভাঙ্গন শুরু। শান্তিপুর বড়বাজার ঘাট, স্টিমার ঘাট, গবার চড়, তালতলা পাড়া এবং বিভিন্ন এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। গঙ্গার পাড় ভাঙ্গার ধুপ ধাপ শব্দ লেগেই চলেছে। বিগত এক বছর ধরে বিভিন্ন এলাকায় ভাগিরথী নদীতে তলিয়ে যায় একাধিক বসত ভিটে। এরপরও রাজ্য সরকারের তরফ থেকে তাদের শুধু আশ্বাসই দেওয়া হয়েছে গঙ্গা বাঁধনের। কিন্তু কাজের কাজ কিছুই করা হয়নি। বর্তমানে গঙ্গাপাড়ের মানুষজনের একটাই দাবি, ভরা বর্ষা নামার আগেই যদি গঙ্গার পাড় বাঁধানোর কাজ শুরু করা হয় তাহলে হয়তো গঙ্গা ভাঙ্গনের হাত থেকে কিছুটা হয়তো রেহাই পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *