শান্তিপুরে বিষ খেয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত নদিয়া, ৩ মার্চ: বিষ খেয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী। আত্মঘাতী ছাত্রীর নাম রাখি সর্দার, বাড়ি শান্তিপুরের নৃসিংহপুর নতুন সর্দার পাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত দুদিন আগে শিবরাত্রি উপলক্ষে উপবাস থেকে কালনার ১০৭ শিবমন্দিরে পূজা দিতে যায় ওই ছাত্রী।দেরি হওয়ায় বাড়িতে এসে দাদার সাথে কথা কাটাকাটি হয়। এর পরেই গতকাল সকালে ইঁদুর মারার বিষ খায়। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে বৃহস্পতিবার সকালে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, ওই রাখি সর্দার শান্তিপুর নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *