বেলপাহাড়িতে ক্যাম্প করে শুরু হল দুয়ারে রেশন প্রকল্প

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ মে: ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তৃতীয়বার সরকার গঠন হলে তারা দুয়ারে রেশন পৌঁছে দেবেন। সেই মতো বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় শুরু হল দুয়ারে রেশন প্রকল্প। এদিন বেলপাহাড়ির সাতবাঁকি গ্রামের সাতবাঁকি শিশু শিক্ষা কেন্দ্রের সামনে ক্যাম্প করে শুরু হল পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প। ঝাড়গ্রাম জেলার মধ্যে এই প্রথম শুরু হল। এদিন মোট ৩৫টি পরিবার দুয়ারে রেশন পরিষেবা পেলেন।

এবিষয়ে ঝাড়গ্রাম জেলা খাদ্য নিয়ামক মিঠুন দাস বলেন, “ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে প্রথম পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন চালু হল এদিন। পরবর্তী তে আমরা দেখছি পদ্ধতিগত দিক থেকে আরও উন্নত করা যায় কি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *