অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ জুন: পারিবারিক অশান্তির জেরে নিজের ছেলেকে কুড়ুল দিয়ে আঘাত করাল পিতা। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের জঙ্গল কুড়চি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল কুড়চি গ্রামের বাসিন্দা ঝাড়েশ্বর দেহরি তার ছেলে বিশ্বজিৎ দেহরির সাথে প্রায় অশান্তি লেগেই থাকত। রবিবার সন্ধ্যায় বাবা ও ছেলের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। সেই সময় ঝাড়েশ্বর দেহরি কুড়ুল দিয়ে নৃশংস ভাবে ছেলেকে কোপায়। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় বিশ্বজিৎ দেহরিকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। অভিযুক ঝাড়েশ্বর দেহরিকে পুলিশ আটক করেছে। তবে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার পুলিশ।

