সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ ডিসেম্বর: রাজ্যজুড়ে দুয়ারে সরকার শিবির হওয়ার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলাজুড়ে আজ থেকে শুরু হয়েছে এই শিবির। আজ সকালে জেলা শাসক সিয়াদ এন ছাতনা ব্লকের কেশড়া হাইস্কুলে ৮ম পর্যায়ের এই শিবিরের উদ্বোধন করেন। শিবিরের সূচনা করে তিনি বলেন, আজ থেকে জেলাজুড়ে ৮ম পর্যায়ে দুয়ারে সরকার পাড়ায় সমাধান শিবির চালু হলো। এটা সারা ডিসেম্বর মাস ধরে চলবে। শিবিরে মোট৩৬টি পরিষেবা মিলবে। শিবির উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় সাড়ে চার হাজারের কিছু বেশি শিবির হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ শিবিরের মাধ্যমে গ্ৰামীন মানুষের কাছে পরিষেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে উৎসাহিত করতে
লোকশিল্পীরা প্রচার করছেন।


