Suvendu, Teachers, কোথাও আপনারা টাকা দেবেন না, শিক্ষক- শিক্ষিকাদের আর্জি শুভেন্দুর

আমাদের ভারত, ১৪ অক্টোবর: কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি তাঁকে আশ্বস্ত করেছেন বাংলার শিক্ষক- শিক্ষিকাদের ন্যায়বিচার পাওয়ানো হবে। তাই কোথাও আপনারা টাকা দেবেন না। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু বলেন, “এই সরকার জলে-স্থলে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলাবাজি করার চেষ্টা করছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের পাশে আছি এবং এই চোরের সরকারকে টাকা দেবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *