আমাদের ভারত, কলকাতা, ২৪ জানুয়ারি: স্বামী বিবেকানন্দর উক্তির উদ্ধৃতি দিয়ে জাতীয় কন্যা শিশু দিবসের বার্তা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
বিবেকানন্দ বলেছিলেন, “মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে; তবে তো দেশের কল্যাণ – ভারতের কল্যাণ।” এই উদ্ধৃতি দিয়ে ছবি-সহ দিলীপবাবু লিখেছেন, “জাতীয় কন্যা শিশু দিবসে সকল শিশু কন্যাকে স্নেহ ও অভিনন্দন।”
প্রসঙ্গত, ২৪ জানুয়ারি দিনটি জাতীয় শিশুকন্যা দিবস হিসাবে পালিত হয়। ২০০৮ সাল থেকে ভারত সরকার দিনটি বিশেষ ভাবে পালন করে আসছে। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এদিন দেশে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে থাকে দেশবাসীকে।

