“এখন বলছেন দিদিকে ঠেল”, পুরুলিয়ায় কটাক্ষ দিলীপের

সাথী দাস, পুরুলিয়া, ২৪ মার্চ: তৃণমূল সুপ্রিমোর পুরুলিয়ায় জলের সমস্যা মেটানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতার হুইলচেয়ারে যাতায়াত নিয়েও কটাক্ষ করেন দিলীপবাবু।

পুরুলিয়ার পানীয় জলের সমস্যা সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্র হাজার কোটি টাকা পাঠিয়েছিল সেই টাকাও খরচা করেননি। কিছু টাকা কাটমানিতে গেছে, কিছু গায়েব হয়ে গেছে আর কিছু ফেরত চলে গেছে। আর মাত্র ৩ হাজার পরিবারে জল পৌঁছেছে। দিদি ১০ বছর ক্ষমতায় থেকে কিছু করেনি। আর এখন পুরুলিয়ায় এসে বলছেন জল দেবেন।” পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জির সমর্থনে পুরুলিয়া শহরে নির্বাচনী প্রচারে এসে বললেন দিলীপ ঘোষ।

এদিন পুরুলিয়া শহরের রেল স্টেশন থেকে রোড শো শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে ট্যাক্সিস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে একটি পথসভায় অনুষ্ঠিত হয়। গাড়িতে দাঁড়িয়েই এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দিদি এখন হুইল চেয়ার ধরেছেন। আগে বলেছিল দিদিকে বলো। আর এখন বলছেন দিদিকে ঠেলো। একইসঙ্গে কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে তিনি পুরুলিয়ায় জলকষ্টের প্রসঙ্গও তুলে ধরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *