সাথী দাস, পুরুলিয়া, ২৮ সেপ্টেম্বর: দলীয় কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ দেখাল বিজেপি। আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা ও কর্মীরা। ঘটনার নিন্দার পাশাপাশি এদিন গলায় আফ্রন ঝুলিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে এই ঘটনায় সরাসরি তৃণমূল দিকে আঙ্গুল তুলে সোচ্চার হন তাঁরা। ওই আফ্রন ও প্ল্যাকার্ডে বিরোধীদের কণ্ঠ রোধের অভিযোগ তোলার অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, গতকাল ভবানীপুর উপ নির্বাচনের শেষ দিনের প্রচারে যান কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, সেই প্রচারে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং অর্জুন সিং সহ গেরুয়া শিবিরের কর্মীদের উপর হামলা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে গোটা রাজ্যজুড়ে সংবিধান রক্ষার দাবি জানিয়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচি আয়োজন হয়। এদিন পুরুলিয়াতে শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা।

