পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২ নভেম্বর: গুজরাটের দুটি জেলায় পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্শিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গেও এই আইন চালু হবে খুব শিগগিরিই। পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে মেদিনীপুর শহরের কেরানীতলা হিন্দু যুব বাহিনীর পূজোতে এই কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন তৃণমূল সাংসদ দেব দীপক অধিকারী, গরু পাচারকারি এনামুলের কাছ থেকে ৫ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছেন।
কেরানীতলা হিন্দু যুব বাহিনীর জগদ্ধাত্রী পুজো ষষ্ঠ বছরে পদার্পণ করলো। পূজোর থিম অখন্ড ভারত। প্যান্ডেল কাশ্মীরের লালচক এলাকার আদলে তৈরি করা হয়েছে। এই পূজোর মূল উদ্যোক্তা বিজেপির জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রায় হাজার খানেক দুঃস্থ মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করতে মশারী এবং শীতের জন্য কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তুষার মুখার্জি, তপন ভূঁইয়া, দেবাশীষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।
তাছাড়াও মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির সংলগ্ন আমরা সবাই ক্লাবের দ্বিতীয় বছরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দেবকে তীব্র আক্রমণ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, “দীপক অধিকারী, মাননীয় দেব ৫ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছেন সিনেমা করার জন্য, গরু পাচারকারি এনামুল হকের কাছ থেকে।” শুভেন্দু বলেন, “ও সিনেমা করার জন্য নিয়েছিল ৫ কোটি। আমি বলেদিলাম ওকে দেখাবেন। গরু পাচারের টাকা এনামুলের অ্যাকাউন্ট থেকে দেবের অ্যাকাউন্টে গেছে।” শুভেন্দু আরও বলেন, “ও তো নিজাম প্যালেসে দু’বার গেছে। দিল্লিতে ইডি ডেকেছিল লুকিয়ে গেছে যাতে মিডিয়া না জানতে পারে।” তাঁর হুঁশিয়ারি, “কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার দরকার নেই। ভাই দেব, চুপচাপ থাকো!”

শুভেন্দু অধিকারী পশ্চিম মেদিনীপুরের বেলদা বন্দেমাতরম সেবা সংঘ, মেদিনীপুরের গান্ধী মূর্তির সংলগ্ন আমরা সবাই ক্লাব, কেরানীতলায় হিন্দু যুব বাহিনী, খাপ্রেল বাজারের রমা গিরির পূজো গরিমা ক্লাব এর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন।
প্রতি পূজো উদ্বোধনে তিনি আরও জানান
আমাদের গত দু’বছর ২০ আর ২১ সালে মুখে মাস্ক ছিল। এরপর এবছর আমরা মাস্ক মুক্ত দুর্গাপুজো, দীপাবলী এবং জঙ্গলমহলের বাঁধনা পরব সব করেছি। এবার আমরা ২৩ সালে জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করব চোরমুক্ত বাংলা দেখতে চাই। এছাড়াও রাজ্যের একাধিক বিষয় নিয়ে এদিন রাজ্য সরকারকে তুলোধোনা করেন তিনি এদিন।
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। আমরা ২৫ জন রিপোর্টার এর সঙ্গে যুক্ত। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

