কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: ঘাটালে সংসদ দেব ওরফে দীপক অধিকারীর নামে পোস্টার পড়ল। বিজেপির পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়। পোস্টারে লেখা হিরণের খোঁচায় দেব ঘাটালে আসছেন।
কয়েকদিন আগে খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ ঘাটালে এসেছিলেন। কালী পূজার অনুষ্ঠান মঞ্চ থেকে বলেছিলেন সাংসদ দীপক অধিকারী কিছুই করেননি ঘাটালের জন্য। তিনি ঘাটালে না এসে বান্ধবীকে নিয়ে মালদ্বীপ ঘুরছেন এবং সিনেমা তৈরি করছেন। তিনি আরো বলেন, কাট মানির টাকায় সিনেমা তৈরি করছেন। জানাগেছে, হিরনের এই খোঁচার পর দেব ঘাটালে আসছেন।
এই খবর জানাজানির পর, ঘাটালে পোস্টার দেওয়া হয় বিজেপি পক্ষ থেকে। তাতে লেখা আছে হিরণের খোঁচায় দেব ঘাটালে আসছে। ঘাটালের বিধায়ক শীতল কপাটও এই পোস্টার দেন। ঘাটালের বিভিন্ন জায়গায় পোস্টাত সাঁটান। তিনি বলেন হিরণ বলেছিলেন বলেই দেব ঘাটালে আসছে। যতবার না আসবে ততবার আমাদের যে কোনও নেতৃত্ব এরকম কথা বলবে আবার তিনি ঘাটালে আসবেন। ঘাটালের মানুষের পক্ষে তাহলে ভালো হবে।

