বন্যা দেখতে মেলার মত ভিড় ঘাটাল কলেজ মোড়ে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ আগস্ট:
করোনা পরিস্থিতিতে দূরত্ব বিধি মেনে চলার জন্য বিভিন্ন মেলা আয়োজিত হয়নি। কিন্তু রবিবার বিকেলে ঘাটাল কলেজ মোড়ে বন্যা দেখার হিড়িক দেখা যায় মানুষ জনের মধ্যে। করোনা বিধি উড়িয়ে দিয়ে বন্যা দেখতে ভিড় জমিয়েছেন উৎসাহীরা। কয়েকজনের মুখে মাস্ক নেই। মহকুমা শাসকের অফিস চত্বরের পেছনের পাঁচিল শিলাবতী নদীর জলের তোড়ে ধ্বসে গিয়ে নদীর পূর্বপাড়ের এলাকা প্লাবিত হয়েছে। আর সেই জলছবি দেখতে কলেজ মোড়ে রীতিমতো মানুষের ঢল নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *