খড়গপুর- আদ্রা রেললাইনে ফাটল, ট্রেন চলাচল বিঘ্নিত

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: রেললাইনে ধ্বস নামায় বুধবার আদ্রা শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। নিম্নচাপের বৃষ্টিপাতের ফলে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর -আদ্রা ডিভিশনের গোদাপিয়াশাল ও মেদিনীপুরের মাঝখানে রেললাইনে ধ্বস নামায় ফাটল দেখা দিয়েছে। ফাটল মেরামতের জন্য তৎপর হয়েছে দপ্তরের কর্মীরা। লাইন মেরামতের জন্য বুধবার বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খড়গপুরগামী আপলাইনের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে দূরপাল্লার কয়েকটি ট্রেন।

রেললাইনে ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের নির্দেশে দ্রুত ফাটল মেরামতের কাজ শুরু হয়। গোদাপিয়াশাল স্টেশন সংলগ্ন পারাং নালাতে প্রায় একশো ফুট এলাকাজুড়ে এই ধস দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *