জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: রাজ্যে ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যা ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মেদিনীপুর শহরের গোলকুয়া চক থেকে একটি মিছিল করে সিপিএম৷ বটতলা চক, এলআইসি হয়ে পঞ্চুর চকে এসে শেষ হয় এই মিছিল। মিছিলে পা মেলান সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, রাজ্য নেতৃত্ব তাপস সিনহা, কুন্দন গোপ সহ আরো অনেকে। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা।

