আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই:
একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জাড়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল সিপিআইএম। ক্ষেত মজুরের সর্বনিম্ন মজুরি ৩০০ টাকা, পঞ্চায়েত এলাকাগুলির রাস্তা সংস্কার, পানীয় জলের ব্যবস্থা-সহ সাধারণ মানুষের একাধিক সমস্যা নিয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের দু’নাম্বার জাড়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল সিপিআইএম।
এ বিষয়ে সিপিআইএমের রামজীবনপুর এরিয়া কমিটির সম্পাদক বিপ্লব রায় বললেন, এই সমস্যার সমাধান না হলে আগামী দিনেও আমাদের লড়াই জারি থাকবে।

