আমাদের ভারত, কলকাতা, ১৩ এপ্রিল: কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১২৭১ জন এবং মৃত্যু ১১ জনের।
রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৮১৭ জন এবং রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের।
এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২৭৮ জন।
রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৩.৬৭ শতাংশ।
এখনো পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬২৪২২৪ জন, করোনায় মৃত্যু হয়েছে ১০৪৩৪ জনের এবং
এখনো পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৮৪৭৩০জন।

